গোপনীয়তা নীতি

সর্বশেষ হালনাগাদ: অক্টোবর ২০২৬

সাইটটি কার

এটি মো. সিদ্দিক হাসানের ব্যক্তিগত ওয়েবসাইট। এখানে প্রকাশিত মতামত একান্তই আমার নিজের; আমি যেসব প্রতিষ্ঠানে কাজ করি, সেগুলোর নয়।

যোগাযোগ ফর্মে কী তথ্য নেওয়া হয়

যোগাযোগ ফর্মে বার্তা পাঠালে আপনার দেওয়া নাম, ই-মেইল ঠিকানা, বিষয় ও বার্তা সংগ্রহ করা হয়। বার্তাটি ই-মেইলের মাধ্যমে আমার ইনবক্সে পৌঁছায়, যাতে আমি জবাব দিতে পারি। এসব তথ্য শুধু আপনার বার্তার উত্তর দিতেই ব্যবহার করি। এগুলো কারও কাছে বিক্রি বা হস্তান্তর করি না, আর আপনাকে কোনো মেইলিং লিস্টেও যুক্ত করি না।

অ্যানালিটিকস ও কুকি

কোন পাতা বেশি পড়া হয় বা কোন দেশ থেকে পাঠকেরা আসেন, এমন সামগ্রিক হিসাব রাখতে এই সাইটে গুগল অ্যানালিটিকস ব্যবহার করা হতে পারে। এখানে বিজ্ঞাপনের কুকি, ট্র্যাকিং পিক্সেল বা সামাজিক মাধ্যমের ফিড উইজেট নেই। নিরাপত্তার জন্য হোস্টিং প্রোভাইডার আইপি ঠিকানাসহ সাধারণ সার্ভার লগ সংরক্ষণ করে।

লাইট বা ডার্ক মোড বেছে নিলে পছন্দটি আপনার ব্রাউজারে সংরক্ষিত থাকে, যাতে পরের বারও সাইটটি একইভাবে দেখায়। এই তথ্য আপনার ডিভাইসেই থাকে, আমার কাছে আসে না।

আপনি কোন ভাষায় পড়ছেন, ইংরেজি না বাংলা, তা মনে রাখতে সাইটটি একটি ছোট কুকি (pll_language) ব্যবহার করে। এতে শুধু ভাষার কোড থাকে, আর এক বছর পর এটি নিজে থেকেই মুছে যায়।

অন্যান্য সাইটের লিংক

এই সাইটের বিভিন্ন পাতায় জার্নাল, কর্মস্থল এবং লিংকডইন ও গুগল স্কলারের মতো প্রোফাইলের লিংক আছে। সেসব সাইটের নিজস্ব গোপনীয়তা নীতি রয়েছে।

আপনার অনুরোধ

আপনার পাঠানো বার্তা থেকে আমার কাছে কী তথ্য আছে তা জানতে, কিংবা তা মুছে ফেলার অনুরোধ জানাতে যোগাযোগ ফর্মে লিখুন।

যোগাযোগ

কোনো পদ, প্রকল্প বা আমন্ত্রণের কথা ভাবছেন?

বার্তা পাঠান, দুই কর্মদিবসের মধ্যে উত্তর দিই।